Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সব খবর

পোলিও মুক্ত হলো বাংলাদেশ

বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বৃহস্পতিবার সংস্থাটির দিল্লি কার্যালয় থেকে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়।  

হ্যা

ফারহাত মৃত্তিকা (১৩), ঢাকা

হ্যালো ডেস্ক

Published : 29 Mar 2014, 02:26 PM

Updated : 01 Jun 2022, 08:02 PM

দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ভূটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, উত্তর কোরিয়া, থাইল্যান্ড,  তিমুর লেসতে ও মিয়ানমার।  

পোলিও ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। স্নায়ুতন্ত্রে এ রোগের ভাইরাস ছড়িয়ে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই রোগী পক্ষাঘাতে আক্রান্ত হয়।

পোলিও মুক্ত করার জন্য ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে জাতীয় টিকা দিবস পালিত হয়ে আসছে।

২০০৬ সালের ২২ নভেম্বর  এদেশে সর্বশেষ পোলিও রোগী পাওয়া যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে বাংলাদেশকে তখন পোলিও মুক্ত ঘোষণা করা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৯৪ সালে আমেরিকা, ২০০০ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চল ও ২০০২ সালে ইউরোপ পোলিওমুক্ত হয়।

পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার নাইজেরিয়ায় এখনও পোলিও রোগ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশা করছে, ২০১৮ সালের মধ্যে ওই তিনটি দেশ থেকেও পোলিও নির্মূল করা সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর
লালমনিরহাটের ১ ঘণ্টার মেয়র
লালমনিরহাটের ১ ঘণ্টার মেয়র
বাড়তি বইয়ের চাপে শিশু
উড়লো মুকিতের রিমোর্ট চালিত খুদে কপ্টার
বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24