Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খেলা

মাদক গ্রহণের অভিযোগ থেকে মুক্ত মালদিনির ছেলে

হাসপাতালে করানো পরীক্ষায় দানিয়েল মালদিনির মাদক নেওয়ার কোনো প্রমাণ মেলেনি।

মাদক গ্রহণের অভিযোগ থেকে মুক্ত মালদিনির ছেলে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 06:42 PM

Updated : 21 Sep 2026, 06:42 PM

মিলানে সড়ক দুর্ঘটনায় জড়ানোর পর মাদক গ্রহণের যে অভিযোগ উঠেছিল বিরুদ্ধে, তা থেকে মুক্তি পেয়েছেন দানিয়েল মালদিনি। হাসপাতালে করানো পরীক্ষায় ইতালিয়ান এই ফুটবলারের মাদক নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ‍্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ছেলে দানিয়েল গত ১৩ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় জড়ান। সেদিন ভোরের দিকে কাইয়ারি শহরের উত্তরে তার পোর্শে ক্যারেরা ৪ গাড়িটির অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দানিয়েলসহ মোট ছয় জন সামান্য আহত হন।

ঘটনার আগের দিন সেরি আ’তে আতালান্তার বিপক্ষে কাইয়ারির ২-১ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে ব‍্যবধান গড়ে দেন দানিয়েল।

২৪ বছর বয়সী দানিয়েলের রক্তে আইনসম্মত সীমার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়ায় তখন তার ড্রাইভিং লাইসেন্স জব্দ করে স্থানীয় পুলিশ।

আরও পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর দানিয়েলের ড্রাগ টেস্ট করা হয়। সেই পরীক্ষার ফলাফল এলো সোমবার।

দানিয়েলের আইনজীবী দানিলো বুনগিয়োর্নো পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

“এই ফলাফল নিশ্চিত করেছে যে, দানিয়েল সবসময় যে দাবি করে এসেছে, অর্থাৎ সে কখনও মাদক নেয়নি, সেটা সত্যি। এখন শুধু মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগটিই বাকি রয়েছে।”

গত সপ্তাহে নেশন্স লিগের চার ম্যাচের জন্য কোচ রবের্তো মানচিনির ঘোষিত দলে জায়গা পান দানিয়েল মালদিনি। ইতালির হয়ে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড।

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে দুইবার তুরস্কের মুখোমুখি হবে ইতালি। বেলজিয়াম ও ফ্রান্সের বিপক্ষে খেলবে তারা একটি করে ম্যাচ।

  • ইতালি
  • মালদিনি
এ সম্পর্কিত খবর
রাজধানীতে সড়ক বিভাজকে শাকসবজি চাষ
রাজধানীতে সড়ক বিভাজকে শাকসবজি চাষ
দুর্ঘটনায় নিহত ২ জনকে নিয়ে ফিরছিলেন স্বজনরা, গাড়ির ধাক্কায় আরেক মৃত্যু
দুর্ঘটনায় নিহত ২ জনকে নিয়ে ফিরছিলেন স্বজনরা, গাড়ির ধাক্কায় আরেক মৃত্যু
চলমান প্রকল্পে বাইরে থেকে টাকা ঢোকালে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: সড়ক মন্ত্রী
চলমান প্রকল্পে বাইরে থেকে টাকা ঢোকালে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: সড়ক মন্ত্রী
টাঙ্গাইলে ‘মায়ের ছুরিকাঘাতে’ ছেলে নিহত, মেয়েকেও হত্যাচেষ্টার অভিযোগ
টাঙ্গাইলে ‘মায়ের ছুরিকাঘাতে’ ছেলে নিহত, মেয়েকেও হত্যাচেষ্টার অভিযোগ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24