Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়, ৭৯ হাজারে বিক্রি

বাঘাইড় মাছ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। তবে আইনের তোয়াক্কা না করেই চলছে মাছটির শিকার ও কেনাবেচা।

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়, ৭৯ হাজারে বিক্রি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 05:50 PM

Updated : 19 Sep 2026, 05:50 PM

রাজবাড়ীর পদ্মা নদীতে ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

শনিবার দুপুরে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট বলেন, সকালে দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যান সেকেন হাওলাদার। নদীর বিভিন্ন জায়গায় জাল ফেলেও প্রথমে কোনো মাছ পাননি তারা। পরে দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেললে তাতে বড় আকারের বাঘাইড়টি ধরা পড়ে।

এরপর মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন করা হয়। সেখানে মাছটির ওজন পাওয়া যায় ৩৩ কেজি।

সম্রাট বলেন, আড়তে উন্মুক্ত নিলামে প্রতি কেজি দুই হাজার ২০০ টাকা দরে ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি কেনেন তিনি।

পরে মোবাইলে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে প্রতি কেজি দুই হাজার ৪০০ টাকা দরে মাছটি ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করেন বলে জানান এ মাছ ব্যবসায়ী।

বাঘাইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

তবে আইনের তোয়াক্কা না করেই সারাদেশেই চলছে মাছটির শিকার ও কেনাবেচা।

  • ঢাকা বিভাগ
  • রাজবাড়ী জেলা
  • বাঘাআইড় মাছ
এ সম্পর্কিত খবর
শাহজালালের মাজারে এবার মিলল ৮৯ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ-বিদেশি মুদ্রা
শাহজালালের মাজারে এবার মিলল ৮৯ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ-বিদেশি মুদ্রা
জাতীয় চিড়িয়াখানার লেকে ছাড়া হল ২৫০ কেজি পোনা
জাতীয় চিড়িয়াখানার লেকে ছাড়া হল ২৫০ কেজি পোনা
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের অভিযান, ৩ ভবন মালিককে জরিমানা
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের অভিযান, ৩ ভবন মালিককে জরিমানা
মেঘনায় ধরা ৭ মণের শাপলা পাতা মাছ বিক্রি ৮২ হাজারে
মেঘনায় ধরা ৭ মণের শাপলা পাতা মাছ বিক্রি ৮২ হাজারে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24