Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

‘ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব’, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব’, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 07:19 PM

Updated : 16 Sep 2026, 07:19 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণের অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করেছেন। 
৭ সেপ্টেম্বর মামলাটি হলেও মঙ্গলবার থেকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়। 
মামলার বরাতে পুলিশ জানায়, গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকাতে থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। তরিকুল ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করেন। বিষয়টি তিনি তার স্বামীকে জানান।  

 “এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ওই নারীকে হুমকি দিয়ে বলেন, ‘ধর্ষণ করে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেব যাতে সমাজে মুখ দেখাতে না পারিস।’”
মামলার অভিযোগে বলা হয়, এই অবস্থার মধ্যে ৩১ অগাস্ট গভীর রাতে বাড়িতে থাকা হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই নারী। হাঁস-মুরগি দেখে ঘরে ঢুকলে পেছন থেকে তাকে জাপটে ধরেন তরিকুল ইসলাম। পরে আরও দুজনের সহায়তায় তাকে ধর্ষণ করেন। 
মামলার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা তরিকুল ইসলামকে মোবাইলে ফোন করা সেটি বন্ধ পাওয়া যায়। 

তবে লোহাগড়া উপজেলার যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, “তরিকুল কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। অভিযোগের বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • খুলনা বিভাগ
  • নড়াইল জেলা
  • ধর্ষণ
  • যুবদল
এ সম্পর্কিত খবর
স্বাধীনতা মানে এই নয়, যা ইচ্ছে তা লিখবেন: প্রেস সচিব
স্বাধীনতা মানে এই নয়, যা ইচ্ছে তা লিখবেন: প্রেস সচিব
ব্রহ্মপুত্রে ভাসছিল পাঁচ বছরের শিশুর মরদেহ
ব্রহ্মপুত্রে ভাসছিল পাঁচ বছরের শিশুর মরদেহ
শেরপুরে নারীকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক
শেরপুরে নারীকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক
লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে চোরাই গরু, পেলেন শোকজ নোটিশ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে চোরাই গরু, পেলেন শোকজ নোটিশ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24