Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে চোরাই গরু, পেলেন শোকজ নোটিশ

১০ সেপ্টেম্বর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু চুরি হয়।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে চোরাই গরু, পেলেন শোকজ নোটিশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 01:40 PM

Updated : 16 Sep 2026, 01:40 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এতে সমালোচনার মুখে পড়া ওই নেতাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওড়ি গ্রামের দেলোয়ার হোসেন দেলুর বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।

দেলোয়ার হোসেন দেলু ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, ১০ সেপ্টেম্বর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু চুরি হয়। এরপর থেকে গরু দুটির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

এরই মধ্যে মঙ্গলবার সকালে দেলোয়ারের গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরুর সন্ধান পায় স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে ও আশপাশে লোকজন জড়ো হয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর দাবি তিনি গরুটি কিনে নিয়েছেন। তিনি বলেন, “নলছারা গ্রামের তাজুল ইসলাম (তাজু) ও আলাউদ্দিন কালা গভীর রাতে আমার গোয়ালঘরে গরুটি রেখে যায়। পরদিন ফোন দিয়ে গরুটি বিক্রির কথা বলে তারা।

“পরবর্তীতে আমি গরু ক্রয় বাবদ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করি।”

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গরু চুরি, কেনাবেচার সঙ্গে জড়িতদের বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুর জেলা
  • চট্টগ্রাম বিভাগ
  • বিএনপি নেতা
  • চোরাই গরু
এ সম্পর্কিত খবর
আদালতে গিয়ে লাভ হলো না রিজওয়ানের
আদালতে গিয়ে লাভ হলো না রিজওয়ানের
‘ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব’, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
‘ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব’, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে ‘আসল’ দুজন গ্রেপ্তার
ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে ‘আসল’ দুজন গ্রেপ্তার
মাথা থেঁতলে হত্যা: সাক্ষী আসেনি আদালতে, সাক্ষ্য পেছাল
মাথা থেঁতলে হত্যা: সাক্ষী আসেনি আদালতে, সাক্ষ্য পেছাল

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24