Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ’: নেত্রকোণার সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি

‘ফ্যামিলি কার্ডের’ কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাদিয়া জামিনে আছেন।

‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ’: নেত্রকোণার সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 07:50 PM

Updated : 16 Sep 2026, 07:50 PM

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে (২২) দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনসিপি।

বুধবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কুড়পাড় এলাকা থেকে সাদিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভনে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক শ্রেণির এই শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। সম্প্রতি জামিনে কারামুক্ত হন তিনি।

  • নেত্রকোণা জেলা
  • রাজনীতি
  • দুর্নীতি
  • ময়মনসিংহ বিভাগ
  • এনসিপি
এ সম্পর্কিত খবর
পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?
পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?
বিদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পরিবার নেওয়ার পথ বন্ধ হচ্ছে
বিদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পরিবার নেওয়ার পথ বন্ধ হচ্ছে
আদালতে গিয়ে লাভ হলো না রিজওয়ানের
আদালতে গিয়ে লাভ হলো না রিজওয়ানের
নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির যাবজ্জীবন
নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির যাবজ্জীবন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24