Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির যাবজ্জীবন

সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে মামলাটির রায় দেওয়া হল।

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির যাবজ্জীবন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 06:58 PM

Updated : 16 Sep 2026, 06:57 PM

নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকালে জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো।

সাজাপ্রাপ্ত মোখছেদ আলী প্রামাণিক (৫৬) সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

মামলার নথির বরাতে আইনজীবী বলেন, ২০২৫ সালের ২৯ অগাস্ট দুপুরে শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকায় মোখছেদ তাকে ঘরের ভেতরে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর শিশুটির বাবা সৈয়দপুর থানায় মামলা করেন। সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে মামলাটির রায় দেওয়া হয়।

আইনজীবী আসাদুজ্জামান খান রিনো বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। একই সঙ্গে অর্থদণ্ডের টাকা শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • রংপুর বিভাগ
  • নীলফামারী জেলা
  • ধর্ষণ
  • কারাদণ্ড
  • যাবজ্জীবন
এ সম্পর্কিত খবর
পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?
পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
ই-বেইলবন্ডে দ্রুত মুক্তি, কমেছে সময়ের অপচয় ও হয়রানি
ই-বেইলবন্ডে দ্রুত মুক্তি, কমেছে সময়ের অপচয় ও হয়রানি
‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ’: নেত্রকোণার সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি
‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ’: নেত্রকোণার সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24