Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

নাটোরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে খেলছিল দুই ভাই-বোন।

নাটোরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 11:36 PM

Updated : 19 Sep 2026, 11:36 PM

নাটোরের লালপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

নিহতরা হলো- ঈশ্বরপাড়া এলাকার আতিকুল ইসলামের ছেলে আবু বক্কর (৬) ও মেয়ে আতিয়ারা (৯)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত কোনো জটিলতা না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহী বিভাগ
  • নাটোর জেলা
  • পানিতে ডুবে মৃত্যু
এ সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
কাফরুল থানার সামনে বাসে আগুন
কাফরুল থানার সামনে বাসে আগুন
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24