Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

নারায়ণগঞ্জের মেঘনা থেকে ২ যমজ ভাইয়ের পর আরেক স্কুলছাত্রের লাশ উদ্ধার

ভাটিবন্দর বালুরমাঠ এলাকা থেকে বিকাল ৫টার পর শেষ মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের মেঘনা থেকে ২ যমজ ভাইয়ের পর আরেক স্কুলছাত্রের লাশ উদ্ধার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 07:54 PM

Updated : 20 Sep 2026, 07:54 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই যমজ ভাইয়ের পর আরেক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

বিকাল সাড়ে ৩টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিনের (১৫) লাশ উদ্ধার করা হয়।

একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবিরের (১৪) লাশ বিকাল ৫টা ১০ মিনিটে উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, তিনজনই উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

  • ঢাকা বিভাগ
  • নারায়ণগঞ্জ জেলা
  • মেঘনা নদী
  • পানিতে ডুবে মৃত্যু
এ সম্পর্কিত খবর
আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই গাড়িতে এমন বিস্ফোরণ কীভাবে? যা বলছে ফায়ার সার্ভিস
আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই গাড়িতে এমন বিস্ফোরণ কীভাবে? যা বলছে ফায়ার সার্ভিস
কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
রাঙামাটির কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাঙামাটির কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
মেঘনায় ডুবে স্কুল শিক্ষার্থী ২ যমজ ভাইয়ের মৃত্যু, আরেকজন নিখোঁজ
মেঘনায় ডুবে স্কুল শিক্ষার্থী ২ যমজ ভাইয়ের মৃত্যু, আরেকজন নিখোঁজ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24