Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

শেরপুরে দুর্ঘটনায় খাদে পড়া গাড়ি তুলতেই মিলল ৩৯ বোতল মদ

উদ্ধারের সময় কয়েকটি বোতল ভেঙেও যায়।

শেরপুরে দুর্ঘটনায় খাদে পড়া গাড়ি তুলতেই মিলল ৩৯ বোতল মদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 06:38 PM

Updated : 20 Sep 2026, 06:38 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়া একটি প্রাইভেট কার থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গাড়ির দুই যাত্রীকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

শনিবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান।

আটকরা হলেন- গাবতলী এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) ও সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি নালিতাবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বালুয়াকান্দা বাজারে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায় গাড়িটি।

এতে অটোরিকশার চালক ও গাড়িতে থাকা দুই যাত্রী আহত হন। স্থানীয়ভাবে চিকিৎসার পর তারা সুস্থ হন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে গাড়ির চালক পালিয়ে যান।

গাড়িটি উদ্ধারের সময় ভেতর থেকে ৩৯ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি বোতল ভেঙে যায়।

ওসি আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মদ ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

  • ময়মনসিংহ বিভাগ
  • শেরপুর জেলা
  • দুর্ঘটনা
এ সম্পর্কিত খবর
চট্টগ্রামের পাথরঘাটায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
চট্টগ্রামের পাথরঘাটায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ওপাশে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের লাশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ওপাশে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের লাশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে প্রাইভেট কার, বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে প্রাইভেট কার, বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ৪
দুটি এশিয়া কাপের ট্রফিই ফিরে পেতে নিশ্চিত ভারতীয় বোর্ড
দুটি এশিয়া কাপের ট্রফিই ফিরে পেতে নিশ্চিত ভারতীয় বোর্ড

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24