Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ

এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 05:59 PM

Updated : 21 Sep 2026, 05:59 PM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি সেতু নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কের ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ গার্ডার সেতুটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন আলামত দেখে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান তিনি।

ইউএনও বলেন, “বিষয়টি জানতে পেরে সেতুটি পরিদর্শন করি। সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এ বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাসাইল উপজেলা প্রকৌশলী কার্যালয় জানায়, সেতুটির পুনর্নির্মাণের কাজ পেয়েছে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এলজিইডির প্রায় ১০ কোটি নয় লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। দিনে কাজ না করে রাতে কাজ করার সময় তারা রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম বলেন, “এই গ্যাপগুলোর ভেতরে খোলা। ভেতরে তো শাটার বের করার সুযোগ নাই। বড়গুলোর ভেতরে শাটার দিয়ে কাজ করেছি, আর ওইগুলো এই গ্যাপ দিয়ে বের করেছি। আর এইটা বাঁশ দিয়ে স্লাব বানিয়ে ওপরে সিমেন্টের একটা বস্তা দিয়ে খাঁচা দিয়ে আমরা ঢালাই করেছি।”

বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সেতুর নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে এ কাজের দায় উপজেলা প্রকৌশল দপ্তরের নয়। এটি জেলা প্রকৌশল দপ্তরের কাজ। বিষয়টি জেলা প্রকৌশলীকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।

  • ঢাকা বিভাগ
  • টাঙ্গাইল জেলা
  • তদন্ত
  • সেতু নির্মাণ
এ সম্পর্কিত খবর
কুড়িগ্রামে রাস্তা ছাড়াই সেতু, ব্যবহার করতে পারছেন না মানুষ
কুড়িগ্রামে রাস্তা ছাড়াই সেতু, ব্যবহার করতে পারছেন না মানুষ
টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: তদন্তে কমিটি ও ঠিকাদারকে ‘শোকজ’
টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: তদন্তে কমিটি ও ঠিকাদারকে ‘শোকজ’
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা
যেভাবে এল বিশ্ব বাঁশ দিবস
যেভাবে এল বিশ্ব বাঁশ দিবস

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24