Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার ২

“একটি পরিত্যক্ত টয়লেটে অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।”

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার ২

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 02:18 PM

Updated : 17 Sep 2026, 02:18 PM

ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেট কার প্রাইভেট কার থেকে পিস্তল বের করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভাঙা থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১ এর সহযোগিতায় ঢাকার একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এর আগে গত ১৭ অগাস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে হাজী বিরিয়ানি হাউজ সংলগ্ন এলাকায় এক যুবককে লক্ষ্য করে ফাঁকা গুলি করার ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- হামিদুল গাজী ও ২৬ বছর বয়সী ফাতেমা ইসলাম এনি।

ঘটনার বর্ণনায় ওসি মিজানুর রহমান বলেন, “মো. হামিদুল গাজী (৪২) মহাসড়কের পাশে তার প্রাইভেটকার রেখে সিগারেট কিনতে গেলে এক অজ্ঞাত পরিচয় এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবক হামিদুলকে দুটি থাপ্পড় দেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

“এরপর হামিদুল গাড়িতে উঠে তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় গাড়িতে তার সঙ্গে একজন নারী আরোহী ছিলেন।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার মণ্ডল ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই প্রাইভেটকারটি দ্রুত গোপালগঞ্জের দিকে চলে যাওয়ায় হামিদুলকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।”

পরে এ ঘটনায় এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করেন বলে জানান ওসি।

মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই মোহাম্মদ মিজানুর রহমানকে।

ওসি মিজানুর বলছেন, “পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।”

গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা অস্ত্র বর্তমানে ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

  • ফরিদপুর জেলা
  • অস্ত্র
  • ভাঙ্গা
  • গ্রেপ্তার
  • ঢাকা বিভাগ
  • ফাঁকা গুলি
এ সম্পর্কিত খবর
শেরপুরে দুর্ঘটনায় খাদে পড়া গাড়ি তুলতেই মিলল ৩৯ বোতল মদ
শেরপুরে দুর্ঘটনায় খাদে পড়া গাড়ি তুলতেই মিলল ৩৯ বোতল মদ
ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’
ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে প্রাইভেট কার, বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে প্রাইভেট কার, বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ৪
বেক্সিমকোর তিন কোম্পানির পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
বেক্সিমকোর তিন কোম্পানির পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24