Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

বগুড়ায় ময়লার ভাগাড়ে টাকার বস্তা, কুড়িয়ে নিতে হুড়োহুড়ি

সেখানে দুই বস্তা টাকা ছিল এবং অনেকে বান্ডিলে বান্ডিলে নোট নিয়ে গেছেন।

বগুড়ায় ময়লার ভাগাড়ে টাকার বস্তা, কুড়িয়ে নিতে হুড়োহুড়ি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 07:34 PM

Updated : 20 Sep 2026, 07:34 PM

বগুড়ার চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড়ে টাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা হুড়োহুড়ি করে সেগুলো কুড়িয়ে নেন।

খবর পেয়ে পুলিশ সেখান থেকে নোটের একটি বান্ডিল উদ্ধার করেছে।

রোববার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।

স্থানীয়রা জানান, সকালে ভাগাড়ে টাকার বস্তা পড়ে থাকতে দেখে সেখানে লোকজন জড়ো হন। বস্তা খুলে ৫০০ ও এক হাজার টাকার নোট দেখতে পান তারা। অনেকে সেগুলো আসল টাকা ভেবে বাড়িতে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, সেখানে দুই বস্তা টাকা ছিল। অনেকে বান্ডিলে বান্ডিলে নোট নিয়ে গেছেন।

ওসি ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। নোটগুলোর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। যারা নিয়েছিল তারাও ফেলে দিয়ে গেছে।

তিনি বলেন, কারা এসব নোট সেখানে ফেলে গেছে এবং এগুলোর উৎস কী, তা জানতে তদন্ত চলছে।

  • রাজশাহী বিভাগ
  • বগুড়া জেলা
  • জাল টাকা
এ সম্পর্কিত খবর
হাজার টাকার নোট বাতিলের দাবিতে উকিল নোটিস
হাজার টাকার নোট বাতিলের দাবিতে উকিল নোটিস
সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীদের পুরস্কার দিল বিকাশ
সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীদের পুরস্কার দিল বিকাশ
চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার
চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার
ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24