Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

“চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।”

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 04:54 PM

Updated : 18 Sep 2026, 04:54 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। প্রায় চার ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করেন ইউএনও।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজে’ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই তা শেষ করে দেন।

সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। পরে বেলা ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন এসে বিক্ষুদ্ধ কৃষকদের শান্ত করার চেষ্টা করেন।

পরে পুলিশের নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় সার বিতরণ শুরু করি এবং তা ‘সুষ্ঠুভাবে’ শেষ হয়।

“বিতরণ শেষে কয়েক’শ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় বেলা ১২টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।”

এ বিষয়ে কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, “সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে।”

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “সার বিতরণ ‘সুষ্ঠুভাবে’ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়।”

তিনি বলেন, “অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।”

  • রংপুর বিভাগ
  • কুড়িগ্রাম জেলা
  • সড়ক অবরোধ
  • সার
  • অবরুদ্ধ
  • কৃষি কর্মকর্তা
এ সম্পর্কিত খবর
খাগড়াছড়িতে সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
খাগড়াছড়িতে সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
কুড়িগ্রামে ভারি বৃষ্টিতে একদিকে স্বস্তি, অন্যদিকে আতঙ্ক
কুড়িগ্রামে ভারি বৃষ্টিতে একদিকে স্বস্তি, অন্যদিকে আতঙ্ক
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24