Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ভারতে পাচার বাংলাদেশি কিশোরী ফিরল এক যুগ পর

পাচারকারীরা তাকে ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়।

ভারতে পাচার বাংলাদেশি কিশোরী ফিরল এক যুগ পর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 12:21 AM

Updated : 23 Sep 2026, 12:21 AM

ভারতে পাচারের শিকার হওয়ার দীর্ঘ ১২ বছর পর এক কিশোরীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই কিশোরীকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয় বলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন জানান।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ওই কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। প্রায় ১২ বছর আগে একটি মানব পাচারকারী চক্র প্রলোভন দেখিয়ে তাকে ভারতে নিয়ে যায় এবং ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়।

রোববার রাতে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় কিশোরীকে একা ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পানবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি পরিবারটির সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার সকালে কিশোরীর বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ক্যাম্পে উপস্থিত হয়ে তার পরিচয় নিশ্চিত করেন।

মেজর এ এফ এম জুলকার নাঈন বলেন, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবির হেফাজতে থাকা কিশোরীকে আনুষ্ঠানিকভাবে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রংপুর বিভাগ
  • লালমনিরহাট জেলা
  • সীমান্ত
  • বিজিবি
  • মানব পাচার
  • শরীয়তপুর
  • ভারত পাচার
এ সম্পর্কিত খবর
শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল
শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল
যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা
যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা
হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প
হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24