Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

“মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত পরে জানানো হবে,” বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঠাকুরগাঁও-১: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 10:29 PM

Updated : 18 Sep 2026, 10:29 PM

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড।

শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

মনোনয়ন বোর্ডে দলের চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থায়ী কমিটি মনোনয়ন বোর্ড হিসেবে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে।

“বোর্ডের সিদ্ধান্ত পরে জানানো হবে।”

সাক্ষাৎকার দেওয়া তিন প্রার্থী হলেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

মনোনয়ন বোর্ডের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিহ উল্লাহ ও ফরহাদ হালিম উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূণ্য হয়ে যায়। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট হবে।

  • বিএনপি
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • উপনির্বাচন
  • ঠাকুরগাঁও-১
এ সম্পর্কিত খবর
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন
ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24