Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন

আগামী ১৮ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে এই তিন প্রার্থীর সাক্ষাৎকার হবে।

ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 09:02 PM

Updated : 16 Sep 2026, 09:02 PM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা ঠাকুরগাঁও -১ আসনের উপ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তারা হলেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

মির্জা রুহুল আমিন বুধবার দুপুরে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের কাছে মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, ঠাকুগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফসহ ঠাকুরগাঁওয়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

এরপর সুলতানুল ফেরদৌস ও ওবায়েদুল্লাহ মাসুদ দলীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন।

তেনজিং জানান, আগামী ১৮ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে এই তিন প্রার্থীর সাক্ষাৎকার হবে।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলের মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের ভোট গ্রহণ হবে।

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ঠাকুরগাঁও-১
  • উপ-নির্বাচন বিএনপি
  • মির্জা ফয়সাল আমিন
  • সুলতান ফেরদৌস নম্র চৌধুরী
  • ওবায়দুল্লাহ মাসুদ
এ সম্পর্কিত খবর
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা ডিসি কার্যালয়ে পাখিদের ‘আকাশ নীড়’
ঢাকা ডিসি কার্যালয়ে পাখিদের ‘আকাশ নীড়’
মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24