Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

আহসান হাবীব: এক কীর্তিমান কবি

আহসান হাবীব একজন খ্যাতিমান কবি ও সাহিত্যিক। ১৯১৭ সালের ২ জানুয়ারি পিরোজপুরের শংকরপাশা গ্রামে তিনি জন্ম নেন৷

হ্যা

পৃথা প্রণোদনা (১৩), ঢাকা

হ্যালো ডেস্ক

Published : 02 Jan 2016, 12:30 PM

Updated : 01 Jun 2022, 07:40 PM

পারিবারিক ভাবে তিনি সাহিত্য সংস্কৃতির আবহের মধ্যে বড় হয়েছেন৷বাড়িতে ছিল আধুনিক সাহিত্যের বইপত্র ও কিছু পুঁথি৷ সেগুলো পড়তে পড়তে একসময় তিনি নিজেই কিছু লেখার তাগিদ অনুভব করেন৷

স্কুলে পড়ার সময়ই স্কুল ম্যাগাজিনে তার একটি প্রবন্ধ ‘ধরম’ প্রকাশিত হয়৷পরের বছর পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে ছাপা হয় তার প্রথম  কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ৷পরবর্তী সময়ে ছাত্রাবস্থায় কলকাতার কয়েকটি সাহিত্য পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়।

আহসান হাবীব পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে ১৯৩৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন৷এরপর তিনি চলে আসেন বরিশালে৷ ভর্তি হন সেখানকার বিএম কলেজে৷ পরে তিনি কলকাতায় চলে আসেন এবং ১৯৩৭ সালে দৈনিক তকবির পত্রিকার সহ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতার বুলবুল ও মাসিক সওগাত পত্রিকায় কাজ করেন৷ এছাড়া তিনি আকাশবাণীতে কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট পদেও কাজ করেন৷

আহসান হাবীব ১৯৪৭ সালের ২১ জুন বিয়ে করেন বগুড়া শহরের কাটনারপাড়া নিবাসী মহসীন আলী মিয়ারকন্যা সুফিয়া খাতুনকে। তার দুই কন্যা হচ্ছেন, কেয়া চৌধুরী ও জোহরা নাসরীন এবং দুই পুত্র মঈনুল আহসান সাবের ও মনজুরুল আহসান জাবের।

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই সব মিলিয়ে বইয়ের সংখ্যা ২৫টির মতো।

১৯৮৫ সালের ১০ জুলাই মৃত্যুবরণ করেন এই কীর্তিমান কবি।  

এ সম্পর্কিত খবর
জলবায়ু পরিবর্তনে নানা ঝুঁকিতে শিশুরা
জলবায়ু পরিবর্তনে নানা ঝুঁকিতে শিশুরা
বাল্যবিয়ে রোধে স্কুল কী করতে পারে
বাল্যবিয়ে রোধে স্কুল কী করতে পারে
সাঁইজির দর্শনে মানুষই বড়
সাঁইজির দর্শনে মানুষই বড়
ঘোড়া যেভাবে মানুষের সঙ্গী হল
ঘোড়া যেভাবে মানুষের সঙ্গী হল

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24