ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, শারীরিক শাস্তি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
Published : 22 Sep 2026, 04:20 PM
শিশুকে শাসনের নামে দেওয়া শারীরিক ও মানসিক শাস্তি তার শরীর ও মনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে, শিশুদের শাসনে শারীরিক শাস্তির পাশাপাশি মানসিক শাস্তিও দেওয়া হয়। দুই ধরনের শাস্তিই শিশুর জন্য ক্ষতিকর হতে পারে।
ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, শারীরিক শাস্তি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এর প্রভাব পড়তে পারে চিন্তাভাবনা, শেখা এবং সামাজিক ও আবেগীয় বিকাশেও।
বাংলাদেশেও শিশুদের সহিংস শাসনের অভিজ্ঞতা ব্যাপক। ২০২৫ সালের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, ১ থেকে ১৪ বছর বয়সী ৮৫ দশমিক ৭ শতাংশ শিশু গত এক মাসে কোনো না কোনো ধরনের সহিংস শাসনের অভিজ্ঞতা পেয়েছে। এই হিসাবের মধ্যে শারীরিক শাস্তি ও মানসিক আগ্রাসন দুটিই রয়েছে।
তাই শিশুকে শাসনের সময় মারধর বা মানসিকভাবে আঘাত করার বদলে সহিংসতামুক্ত পদ্ধতি বেছে নেওয়া জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।