Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

একই আঙিনায় মসজিদ-মন্দির

স্থানীয়রা জানান, ধর্মীয় বিভিন্ন আচার পালনে এখন পর্যন্ত কোনো বিরোধ দেখা যায়নি।

একই আঙিনায় মসজিদ-মন্দির

নাভিল আহমেদ নির্ঝর নাভিল আহমেদ নির্ঝর

Published : 18 Feb 2024, 05:40 PM

Updated : 25 Feb 2024, 04:10 PM

কয়েক যুগ থেকে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাছারি মাঠ।

এই মাঠেই প্রায় ৫০ বছর ধরে পাশাপাশি অবস্থান করছে ফুলবাড়ী কেন্দ্রীয় পূজা উদযাপন মন্দির ও কাছারি মাঠ জামে মসজিদ।

প্রাচীর ঘেরা এই মাঠটিতে ১৯৭৪ সালে ফুলবাড়ী কেন্দ্রীয় পূজা উদযাপন মন্দির প্রতিষ্ঠিত হয়। এর কয়েক বছর পর মন্দিরের ৩০ গজের মধ্যে নির্মাণ করা হয় একটি মসজিদও।

স্থানীয়রা জানান, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এখানে ইসলাম ও সনাতন ধর্মের মানুষেরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।

ধর্মীয় বিভিন্ন আচার পালনে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন পর্যন্ত কোনো বিরোধ দেখা যায়নি বলেও জানালেন তারা।

ফুলবাড়ী উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মাঠে ফুলবাড়ি উপজেলা ভূমি অফিস ও ফুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: কুড়িগ্রাম।
এ সম্পর্কিত খবর
'সিসার সংস্পর্শে বাধাগ্রস্ত হতে পারে শিশুর বিকাশ'
'সিসার সংস্পর্শে বাধাগ্রস্ত হতে পারে শিশুর বিকাশ'
'খেলনা ও প্রসাধনী থেকে শিশুর শরীরে সিসা ঢুকতে পারে'
'খেলনা ও প্রসাধনী থেকে শিশুর শরীরে সিসা ঢুকতে পারে'
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প
সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24