দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
Published : 28 Sep 2026, 07:19 PM
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পর্যটনকে আরও আকর্ষণীয় ও আধুনিক করতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গুরুত্বপূর্ণ।
আলোচনায় সুন্দরবনসহ খুলনার বিভিন্ন পর্যটনকেন্দ্রের তথ্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে সহজে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।