তিনি বলেন, আমরা ইমামদের নানা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করতে চিঠি দিয়ে থাকি।
Published : 11 Oct 2026, 01:30 PM
জনসচেতনতা বাড়াতে জুমার প্রাক-খুতবায় সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করতে ইমামদের আহ্বান জানানো হয় বলে জানান নেত্রকোণায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সুজন আহমেদ চৌধুরী।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ের মত সামাজিক সমস্যা নিয়েও সেখানে আলোচনা হলে সচেতনতার বার্তা অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
তিনি বলেন, আমরা ইমামদের নানা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করতে চিঠি দিয়ে থাকি। বাল্যবিয়েও তো সামাজিক সমস্যা। মসজিদে যদি আলোচনা করা হয় তাহলে অনেকের মধ্যেই সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
বাল্যবিয়ে প্রতিরোধে নির্ধারিত বয়স মেনে চলাকে সবার নাগরিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৪৷ জেলা: নেত্রকোণা।