এতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খ্রিষ্টান ধর্ম বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়।
Published : 14 Nov 2026, 11:48 PM
সাতক্ষীরায় বার্ষিক খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের সুলতানপুরস্থ খ্রিষ্টরাজ গির্জায় এই আয়োজন করা হয়।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের জেলা শাখা আয়োজিত এ সম্মেলনে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীরা অংশ নেন।
বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির জাতীয় কমিটির সভাপতি নির্মল রোজারিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। সাতক্ষীরায় সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।
এ সময় সম্মেলনের সভাপতি রেভারেন্ড ফাদার স্বপন বৈরাগী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খ্রিষ্টান ধর্ম বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের দাবি জানান।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সাতক্ষীরা।