রাশেদা বলেন, 'বাল্যবিয়ে হলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। কারো জীবনে এমনটা ঘটুক চাই না।'
Published : 22 Sep 2026, 03:00 PM
রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা রাশেদা বেগমের বিয়ে হয় মাত্র ১২ বছর বয়সে।
তিনি জানান, তখনকার সেই ভুল সিদ্ধান্তের জন্য তাকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়েছে।
বাল্যবিয়ের শিকার এই নারী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বাল্যবিয়ের ফলে অল্প বয়সে অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে। এ সময় অনেক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে।’
রাশেদা বেগমের বিয়ের প্রায় ৩৭ বছর পার হয়েছে। তিনি বর্তমানে দুই মেয়ে ও এক ছেলের মা।
নিজের অভিজ্ঞতা থেকে তিনি সিদ্ধান্ত নেন, তার দুই মেয়ের পড়াশোনা বন্ধ করবেন না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাল্যবিয়ে দেওয়ার পরামর্শ দিলেও তিনি ও তার স্বামী তাতে সম্মত হননি।
তার বড় মেয়ে সরকারি চাকরি করছে জানিয়ে রাশেদা বলেন, 'বাল্যবিয়ে হলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। কারো জীবনে এমনটা ঘটুক চাই না।'
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: রংপুর।