তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্যার সমাধানেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
Published : 24 Oct 2026, 10:00 PM
সিসাদূষণ রোধে সচেতনতা বাড়ানো এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে তরুণদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন তরুণ পরিবেশকর্মী সোহানুর রহমান। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাব, গবেষণা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সিসাদূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি হলেও সিসাদূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তুলনামূলক কম। তাই এ বিষয়ে জনমত গড়ে তোলা জরুরি।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোতে আলোচনা, শিল্প-সংস্কৃতিভিত্তিক আয়োজন এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বাড়ানো যেতে পারে।
তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্যার সমাধানেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তার মতে, কোথায় সিসাদূষণের ঝুঁকি বেশি, এর কারণ কী এবং কীভাবে তা কমানো যায় তা নিয়ে তরুণরা গবেষণা করতে পারে। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেও নতুন সমাধান খোঁজার সুযোগ রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।