সোমবার কলেজ প্রাঙ্গণে লেবুখালী ক্যান্টনমেন্টের একটি বিশেষ দলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
Published : 04 Nov 2026, 05:25 PM
সেনাবাহিনীতে যোগদানের সুযোগ, যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে বরগুনা সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজ প্রাঙ্গণে লেবুখালী ক্যান্টনমেন্টের একটি বিশেষ দলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তা ছিলেন লেবুখালী ক্যান্টনমেন্ট থেকে আসা মেজর তানজিম।
তিনি সেনাবাহিনীতে অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ, শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের জানান।
এ সময় সেনাবাহিনীতে নারীদের দায়িত্ব পালনের সুযোগ এবং সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন তিনি। পাশাপাশি কমিশন্ড অফিসার হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগের কথা জানিয়ে শিক্ষার্থীদের এ পেশায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।
এ ধরনের আয়োজনের জন্য লেবুখালী ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কলেজের অধ্যক্ষ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।