এদিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Published : 05 Nov 2026, 10:49 PM
<
নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছে ১৮ হাজার ২৫৬ প্রতিযোগী।
বৃহস্পতিবার এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে এ তথ্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এদিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক আরও জানান, এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ ১০টি ক্রীড়া বিভাগে অংশ নেবে প্রতিযোগীরা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।