অনুষ্ঠানের শুরুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Published : 09 Feb 2026, 06:49 PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, নাটক ও আবৃত্তি পরিবেশন করে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।