আলোচনা সভায় দুই কবির সাহিত্যকর্ম, জীবনদর্শন এবং ময়মনসিংহে তাদের পদচারণার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
Published : 29 Mar 2026, 08:08 PM
ময়মনসিংহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনের ১০০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নামের একটি সংগঠন শনিবার বিকেলে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের রবীন্দ্র বটমূলে এই আয়োজন করে ।
বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে নজরুলগীতি পরিবেশন করা হয়। এরপর স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে।
আলোচনা সভায় দুই কবির সাহিত্যকর্ম, জীবনদর্শন এবং ময়মনসিংহে তাদের পদচারণার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ময়মনসিংহ শাখার সভাপতি সনৎ কুমার ঘোষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একশ বছর আগে এই অঞ্চলে দুই কবির আগমন কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি দেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ময়মনসিংহ।