জেলার সব উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
Published : 19 Apr 2026, 10:35 AM
নীলফামারীতে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি, যা চলবে ১০ মে পর্যন্ত। এতে দুই লাখের বেশি শিশু টিকার আওতায় আসবে।
শনিবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী দুই লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য মাঠপর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
জেলার সব উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, "হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা অবহেলা করলে গুরুতর জটিলতা এমনকি মৃত্যুঝুঁকি তৈরি করতে পারে। টিকা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।"
এসময় তিনি গুজব বা ভুল ধারণায় বিভ্রান্ত না হয়ে শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার আহ্বান জানান।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নীলফামারী।