সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
Published : 25 Apr 2026, 12:23 PM
সিলেটে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি সফল করতে রোভার স্কাউটদের নিয়ে আলোচনা সভা করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এই সভায় জেলা রোভার স্কাউটসের সদস্যরা অংশ নেয়।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। ক্যাম্পেইন চলাকালে স্কাউট সদস্যরা টিকাদান কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের সচেতন করার কাজে সহায়তা করবেন।
সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে স্কাউটদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।