Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

জলবায়ু সংকটে বেশি ঝুঁকিতে শিশুরা

ইউনিসেফের হিসাবে, ২০২৪ সালে জলবায়ু সংকটে বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে।

জলবায়ু সংকটে বেশি ঝুঁকিতে শিশুরা

শাহরিয়ার হোসেন প্রিতম শাহরিয়ার হোসেন প্রিতম

Published : 22 Sep 2026, 04:00 PM

Updated : 22 Sep 2026, 12:45 PM

জলবায়ু সংকটের প্রভাব সবার ওপর সমান নয়। বিশেষ করে শিশুদের শরীর ও স্বাস্থ্য এর কারণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

শারীরিক বিকাশ ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের কারণে তাপমাত্রা বৃদ্ধি, পানিশূন্যতা, অপুষ্টি ও সংক্রামক রোগের মত ঝুঁকিতে শিশুরা বেশি পড়তে পারে।

ইউনিসেফের ২০২১ সালের শিশু জলবায়ু ঝুঁকি সূচক অনুযায়ী, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে রয়েছে। ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম।

এর প্রভাব পড়ছে পড়াশোনাতেও। ইউনিসেফের হিসাবে, ২০২৪ সালে জলবায়ু সংকটে বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে। 

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকারি প্যানেল বা আইপিসিসি বলছে, বর্তমান শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম বন্যা, তাপজনিত চাপ, পানির সংকট, দারিদ্র্য ও ক্ষুধার মত ঝুঁকিতে বেশি পড়তে পারে।

তাই জলবায়ু সংকট মোকাবিলায় শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সামাজিক সেবাগুলোকে জলবায়ু ও দুর্যোগের প্রভাব সামলাতে আরও সক্ষম করার ওপর গুরুত্ব দিচ্ছে ইউনিসেফ।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম
ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
'বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে শিল্পীদের এগিয়ে আসা উচিত'
'বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে শিল্পীদের এগিয়ে আসা উচিত'
'বাল্যবিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেয়'
'বাল্যবিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেয়'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24