সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের কার্যক্রম শুরু হয়।
Published : 16 Apr 2026, 08:17 PM
নববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানা আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের কার্যক্রম শুরু হয়।
পরে সেখান থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়।
শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা আবৃত্তি ও লোকসংগীত পরিবেশন করা হয়।
এছাড়া উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলা বসে। মেলায় বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য ও গ্রামীণ সংস্কৃতির উপকরণ প্রদর্শন করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।