এসময় সম্মিলিত কণ্ঠে স্বাধীনতার গান পরিবেশন করা হয়।
Published : 29 Mar 2026, 09:09 PM
স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ শিরোনামে এক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ‘হাতেখড়ি নওগাঁ’ নামের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই আয়োজন করে।
পুরো আয়োজনে ১৭৫ জন শিল্পী অংশগ্রহণ করে। যার মধ্যে শতাধিক শিশু শিল্পী ছিল। তাদের পরিবেশনার মধ্যে ছিল গান, আবৃত্তি ও নাচ।
এসময় সম্মিলিত কণ্ঠে স্বাধীনতার গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
আয়োজক সংগঠনের সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।