দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই মেলায় প্রায় ১০ হাজার দেশি-বিদেশি বই স্থান পেয়েছে।
Published : 22 Apr 2026, 01:20 PM
রংপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র এ আয়োজন করেছে।
শনিবার রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে মেলার উদ্বোধন হয়। মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই মেলায় প্রায় ১০ হাজার দেশি-বিদেশি বই স্থান পেয়েছে।
মেলায় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, বিজ্ঞান, ইতিহাস ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।