এর আগে একই স্থানে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
Published : 22 Apr 2026, 10:58 AM
রংপুরের কাউনিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান জাদুঘর যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
এর আগে একই স্থানে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। যেখানে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি দল।
সেরা স্টল হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উপজেলার ধর্মেশ্বর মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: রংপুর।