এছাড়াও ঘাটের আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন পুণ্যার্থীরা।
Published : 22 Apr 2026, 04:17 PM
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে নেত্রকোণায় গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
জেলার সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের তাতিয়র এলাকায় কংস নদের ত্রিমোহনা ঘাটে এই আয়োজন করা হয়।
সোমবার ভোর ৬টা থেকে দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত এতে অংশ নেন। এ সময় ঘাটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়াও ঘাটের আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন পুণ্যার্থীরা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।