তার মতে, চিত্রকলা, কার্টুন, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের মত শিল্পমাধ্যম ব্যবহার করে বাল্যবিয়ে বিরোধী বার্তা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
Published : 11 Oct 2026, 03:15 PM
বাল্যবিয়ে রোধে শিল্পীদের যুক্ত করে সরকার বড় ধরনের প্রচারণা চালাতে পারে বলে মনে করেন চিত্রশিল্পী রশীদ আমিন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে সরকারকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এই বার্তা সব জায়গায় পৌঁছে দিতে শিল্পীদেরও যুক্ত করা যেতে পারে।
তার মতে, চিত্রকলা, কার্টুন, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের মত শিল্পমাধ্যম ব্যবহার করে বাল্যবিয়ে বিরোধী বার্তা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
শিল্পীদের যুক্ত করে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো হলে বাল্যবিয়ের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ আরও কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।