বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
Published : 26 Nov 2025, 09:01 PM
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই আয়োজন করে।
বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া ৩০টি স্টল ঘুরে দেখেন। এসব স্টলে নিজেদের পালিত পশুপাখি প্রদর্শন করে খামারিরা।
আয়োজকরা জানান, প্রান্তিক পর্যায়ের খামারিদের আধুনিক পদ্ধতিতে উৎপাদনে উদ্বুদ্ধ করতে ও সবাইকে দেশীয় প্রাণিসম্পদের প্রতি যত্নশীল হতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।