উদ্বোধনের পর থেকেই টিকাকেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা।
Published : 22 Apr 2026, 11:57 AM
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রংপুরের কাউনিয়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে।
সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উদ্বোধনের পর থেকেই টিকাকেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। কোনো কোনো কেন্দ্রে ভিড় লক্ষ্য করা গেছে।
অভিভাবকরা জানান, টিকাদান শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। সেখান থেকে জেনে তারা শিশুদের নিয়ে টিকাকেন্দ্রে এসেছেন।
জানা যায়, ১০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা টিকা পাবে৷
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।