তার মতে, বাল্যবিয়ে একটি মেয়ের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে।
Published : 12 Oct 2026, 11:50 AM
বাল্যবিয়ের বিরুদ্ধে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলছে এমন মেয়েদের গল্প গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, অনেক মেয়ে নিজেরাই বাল্যবিয়ে ঠেকাতে উদ্যোগ নিচ্ছে। এসব ঘটনা গণমাধ্যমে তুলে ধরে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।
তার মতে, বাল্যবিয়ে একটি মেয়ের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই যারা এটি প্রতিরোধে অবস্থান নিচ্ছে, তাদের উদ্যোগগুলো সংবাদ ও ফিচারের মাধ্যমে সামনে আনা গুরুত্বপূর্ণ।
নাসিমুন আরা হক মিনু মনে করেন, মেয়েদের এমন উদ্যোগ গণমাধ্যমে তুলে ধরলে বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়বে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।