Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
লাইফস্টাইল

শরতের আবহ ছড়িয়ে দিতে ‘স্বাদে বাংলাদেশ’-এর আয়োজন

প্রস্তুত করা হয়েছে দুইটি বিশেষ থালি— ‘কাশফুল’ এবং ‘নীলাকাশ’।

শরতের আবহ ছড়িয়ে দিতে ‘স্বাদে বাংলাদেশ’-এর আয়োজন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 02:16 PM

Updated : 18 Sep 2026, 02:16 PM

 কাশফুলের শুভ্রতা ও নীল আকাশের শরতে বাঙালির পরিচিত স্বাদ আর স্মৃতির মেলবন্ধন ঘটাতে বিশেষ আয়োজন শুরু করেছে রেস্তোরাঁ ‘স্বাদে বাংলাদেশ’।

রাজধানীর বনানীর প্রতিষ্ঠানটিতে ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া ‘শরতের স্বাদ’ শীর্ষক আয়োজন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

শরতের প্রকৃতি ও ঐতিহ্য বিবেচনা করে অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছে দুইটি বিশেষ থালি— ‘কাশফুল’ এবং ‘নীলাকাশ’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কাশফুল’ থালিতে রয়েছে পোলাও, মাটন রগান জোশ, চিকেন রোস্ট ও চিংড়ি পাতুরিসহ নানান পদ।

অন্যদিকে লাল চালের ভাত, নারিকেল দিয়ে কচুবাটা, চিকেন ডাকবাংলো, দই কাতলা ও চিংড়ি পাতুরির মতো ঐতিহ্যবাহী আয়োজন দিয়ে সাজানো হয়েছে ‘নীলাকাশ’ থালি।

আয়োজনটি নিয়ে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এটি কেবল খাবারের আয়োজন নয়; বরং বাঙালির ঋতু বৈচিত্র্য, সংস্কৃতি ও পুরানো স্মৃতিকে একসূত্রে বাঁধার একটি প্রয়াস।

আরও থাকছে ‘শরতের সুবাতাসে আমি’ শীর্ষক একটি ছবি প্রতিযোগিতা। রেস্তোরাঁয় এসে ছবি তুলে ফেইসবুক বা ইনস্টাগ্রামে অনুভূতি লিখে প্রকাশ করতে পারবেন তারা।

  • লাইফস্টাইল
  • খোঁজ খবর
এ সম্পর্কিত খবর
গাজর ও ফ্রাইড চিকেন আকৃতির আইসক্রিম নিয়ে মাতামাতি
গাজর ও ফ্রাইড চিকেন আকৃতির আইসক্রিম নিয়ে মাতামাতি
১৭ সেপ্টেম্বর ২০২৬
১৭ সেপ্টেম্বর ২০২৬
টিভিতে বৃহস্পতিবারের খেলা
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬)
পদ্মাপাড়ে মানুষের ঢল, শেষ হল তিন দিনের নৌকা বাইচ
পদ্মাপাড়ে মানুষের ঢল, শেষ হল তিন দিনের নৌকা বাইচ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24