Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

ক্রিকেট খেলেন, ফুচকার দোকানও চালান শারমিন

শারমিনের মতে, পড়াশোনা, খেলাধুলা ও কাজ তিনটি একসঙ্গে চালিয়ে নেওয়া কঠিন হলেও পরিকল্পনা করে সময় ভাগ করে নিলে তা সম্ভব।

ক্রিকেট খেলেন, ফুচকার দোকানও চালান শারমিন

বিডিনিউজ২৪

আদনান মর্তূজা আবির

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2026, 02:32 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

নিয়মিত ক্রিকেট অনুশীলনের পাশাপাশি ফুচকার দোকান পরিচালনা করেন শারমিন নামের রংপুরের এক তরুণী।

শারমিন আক্তার পড়াশোনা করেছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। পড়াশোনা শেষে গেল দুই মাস ধরে নগরীর বনানীপাড়া চারতলা মোড় এলাকায় পানি-পুরি ও ফুচকার একটি দোকান পরিচালনা করছেন তিনি। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ক্রিকেট অনুশীলনও।

শারমিন জানান, ক্রিকেট অনুশীলন শেষ করে দোকানে সময় দেন তিনি। খেলাধুলার পাশাপাশি নিজের আয় এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, “ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে। পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই ছোট ব্যবসা শুরু করেছি। ভবিষ্যতে ব্যবসাটি আরও বড় করতে চাই। একই সঙ্গে খেলাধুলাও চালিয়ে যেতে চাই।”

স্থানীয়দের ভাষ্য, অল্প সময়ের মধ্যেই শারমিনের দোকানটি পরিচিতি পেয়েছে। খাবারের মান, পরিচ্ছন্নতা ও আন্তরিক ব্যবহারের কারণে অনেকেই সেখানে নিয়মিত আসছেন।

শারমিনের মতে, পড়াশোনা, খেলাধুলা ও কাজ তিনটি একসঙ্গে চালিয়ে নেওয়া কঠিন হলেও পরিকল্পনা করে সময় ভাগ করে নিলে তা সম্ভব।

তাই নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি অন্য মেয়েদেরও আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করেন তিনি।

প্রতিবেদকের বয়স: ১০। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর
ইয়েমেনের হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইয়েমেনের হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং: অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক মূল্যায়ন চায় মেনজিস
থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং: অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক মূল্যায়ন চায় মেনজিস
এক যুগ পর রাজের প্রযোজনায় মিমি, শুভশ্রী বললেন 'সুপার হ্যাপি' 
এক যুগ পর রাজের প্রযোজনায় মিমি, শুভশ্রী বললেন 'সুপার হ্যাপি' 
‘নাজা’ সিনেমার নির্মাতার বাড়ির সামনে ইসরায়েলিদের বিক্ষোভ
‘নাজা’ সিনেমার নির্মাতার বাড়ির সামনে ইসরায়েলিদের বিক্ষোভ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24