Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ভিডিও(হ্যালো)

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ: বিশেষজ্ঞ

শাহরিয়ার হোসেন প্রিতম শাহরিয়ার হোসেন প্রিতম

Published : 20 Nov 2026, 07:39 PM

Updated : 20 Nov 2026, 07:39 PM

বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। নভেম্বরের শেষ দিকে এসেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা, ঘটছে মৃত্যুও।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসায় এইডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ এখন দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে ডেঙ্গু আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ থাকছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ব বিশেষজ্ঞ শেফালি বেগম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির মৌসুম পিছিয়ে যাচ্ছে, কখনো দীর্ঘায়িত হচ্ছে। এতে মশার প্রজননের জন্য প্রয়োজনীয় পানি ও অনুকূল পরিবেশও বেশি সময় ধরে থাকছে।

এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিও এইডিস মশার বংশবিস্তারে ভূমিকা রাখছে বলে জানান তিনি। গরম আবহাওয়ায় মশার প্রজনন বাড়ে, অন্যদিকে জীবনচক্র ছোট হয়ে আসে। ফলে অল্প সময়েই নতুন প্রজন্মের মশা তৈরি হয়। এভাবে বর্ষার গণ্ডি পেরিয়ে শীতকালেও মশার বিস্তার অব্যাহত থাকতে পারে।

ডেঙ্গুর বিস্তারে আবহাওয়ার এই পরিবর্তনের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমানও তুলে ধরেন।

তার ভাষ্য, অনিয়মিত বৃষ্টিপাতের কারণে বছরের বিভিন্ন সময়ে পানি জমে থাকছে। এসব জায়গা এইডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করছে। মশার সংখ্যা বাড়লে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

অধ্যাপক জিল্লুর রহমানের পর্যবেক্ষণ, আগে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকত। শীত এলে সংক্রমণ কমে যেত। এখন অবশ্য বছরের বিভিন্ন সময়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বর্ষা মৌসুমে নয়, বছরের অন্য সময়েও মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি পরিষ্কারের দিকে নজর দিতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় ‘ক্লাইমেট স্ট্রাইক’
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় ‘ক্লাইমেট স্ট্রাইক’
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্কুলগুলো কতটা প্রস্তুত?
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্কুলগুলো কতটা প্রস্তুত?
সাতক্ষীরায় খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন
সাতক্ষীরায় খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24