বাল্যবিয়ের পর নির্যাতনের শিকার হয়ে অনেক কিশোরী বাবা-মায়ের বাড়িতে ফিরে এলেও সামাজিক অপবাদের মুখে পড়তে হয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী। তার মতে, এর ফলে মানসিক চাপ তৈরি হতে পারে। তাছাড়া নিজের দায়িত্ব নেওয়ার মত পরিপক্ক হওয়ার আগেই মাতৃত্বের দায়িত্ব নেওয়ার চাপও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।
Published : 12 Nov 2026, 06:35 PM
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।