Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ভিডিও(হ্যালো)

ইউনিসেফের বৈশ্বিক পরামর্শক দলে হ্যালোর গার্গী

এ দলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি সে।

রাইয়ানা জান্নাত

Published : 19 Oct 2026, 11:29 PM

Updated : 20 Oct 2026, 12:19 PM

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গ্লোবাল গার্ল লিডার্স অ্যাডভাইজরি গ্রুপের (জিজিএলএজি) সদস্য নির্বাচিত হয়েছে হ্যালোর শিশু সাংবাদিক গার্গী তনুশ্রী পাল। 

এ দলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি সে।

১৭ বছর বয়সী গার্গী ইউনিসেফ বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবেও কাজ করছে।

ইউনিসেফের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে গার্গীর অ্যাডভাইজরি গ্রুপে যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

বিভিন্ন দেশের ১২ থেকে ২৪ বছর বয়সীরা এ দলের সদস্য হওয়ার সুযোগ পায়। দলটি কিশোরীদের অধিকার, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশে কাজ করে।

২০২৬-২০২৭ সালের জন্য গঠিত এ বৈশ্বিক দলে গার্গীসহ মোট ১৫ জন সদস্য নির্বাচিত হয়েছে।

এ বিষয়ে হ্যালোকে গার্গী বলে, “আমি যখন এই গ্রুপে যোগ দেওয়ার জন্য আবেদন করি, তখন আমার ধারণা ছিল না যে আমি এত বড় একটি গ্লোবাল প্ল্যাটফর্মের অংশ হওয়ার সুযোগ পাব। কিন্তু যখন আমার কাছে খবর আসে যে আমি নির্বাচিত হয়েছি, তখন আমি খুবই আনন্দিত হয়েছিলাম।

“এ ছাড়া আমার মধ্যে আসলে একটা ভয় কাজ করছিল যে আমি এত বড় প্ল্যাটফর্মে কাজ করতে পারব কি না। কিন্তু একই সঙ্গে আমার এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ, আমি পারব। হ্যালো আমাকে এই আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে। এসবকিছুর জন্যই আমি হ্যালোকে কৃতজ্ঞতা জানাচ্ছি,” যোগ করে সে।

২০১৯ সালে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক হিসেবে গার্গীর পথচলা শুরু হয়। এরপর থেকে শিশু অধিকার নিয়ে তার দুইশর বেশি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্কুলগুলো কতটা প্রস্তুত?
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্কুলগুলো কতটা প্রস্তুত?
সাতক্ষীরায় খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন
সাতক্ষীরায় খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন
জন্মদিনে হুমায়ূন আহমেদকে স্মরণ করল তার গড়া ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’
জন্মদিনে হুমায়ূন আহমেদকে স্মরণ করল তার গড়া ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24