Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ভিডিও(হ্যালো)

জন্মদিনে হুমায়ূন আহমেদকে স্মরণ করল তার গড়া ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’

শোভাযাত্রা শেষে লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শিশির বিশ্বশর্মা

Published : 14 Nov 2026, 11:34 PM

Updated : 15 Nov 2026, 11:19 PM

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী পালন করেছে তার গড়া ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে অবস্থিত স্কুলটিতে শুক্রবার সকালে কোরআন খতমের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সবাই মিলে হুমায়ূন গ্যালারি ঘুরে দেখেন এবং জন্মদিনের কেক কাটেন।

কেক কাটা ও শোভাযাত্রার পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান এবং পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।

বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ আমাদের সাহিত্যকে অনেক সমৃদ্ধ করে গেছেন। তার লেখা ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মের সবাইকে জানাতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।
এ সম্পর্কিত খবর
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্কুলগুলো কতটা প্রস্তুত?
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্কুলগুলো কতটা প্রস্তুত?
সাতক্ষীরায় খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন
সাতক্ষীরায় খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন
সিসার ক্ষতি সম্পর্কে কতটা জানি আমরা?
সিসার ক্ষতি সম্পর্কে কতটা জানি আমরা?

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24