জনবল সংকটে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামোগত সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতির পাশাপাশি চালক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা।