Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
স্বাস্থ্য

ডেঙ্গু: আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ১,২৩২

মারা যাওয়া দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

ডেঙ্গু: আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ১,২৩২

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 06:02 PM

Updated : 19 Sep 2026, 06:02 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, মারা যাওয়া দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৭৮ জনের প্রাণ গেল। আর মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৭৯ জন।

গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫৪ জন ও দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ভর্তি হন ১৭৫ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৮৫ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৫৮ জন, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৮২, রংপুরে ৪৭ এবং সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

  • ডেঙ্গু
  • স্বাস্থ্য অধিদপ্তর
এ সম্পর্কিত খবর
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তিতে রেকর্ড
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তিতে রেকর্ড
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩
ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24