Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
গ্লিটজ

বাঁশির সুরে এক সন্ধ্যা মাতালেন ওস্তাদ আজিজুল ইসলাম

অন্যতম আকর্ষণ ছিল কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ 'হামীর' এর পরিবেশনা।

বাঁশির সুরে এক সন্ধ্যা মাতালেন ওস্তাদ আজিজুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 01:57 PM

Updated : 16 Sep 2026, 01:57 PM

বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম তার বাঁশির সুরে মাতালেন আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম ক্লাসিক্যাল সংগীতানুষ্ঠান।

মঙ্গলবার রাতে ক্লাবের নিয়মিত আয়োজন ‘আইকনিক টিউজডে’ এর অংশ হিসেবে বনানীর ‘আর্টিস্ট ক্লাব লাউঞ্জে’ এ একক বাঁশি পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ছয় দশকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সংগীতের শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম রাগ 'ইমন' দিয়ে তার পরিবেশনা শুরু করেন। এরপর একুশে প্রদকপ্রাপ্ত এই শিল্পী পরিবেশন করেন রাগ 'শ্রী' ও 'কোরিয়া ধানশ্রী'।

সংগীত সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ 'হামীর' এর পরিবেশনা। এছাড়া রাগ 'জয়জয়ন্তী', রাগ 'মারুবিহার' এবং দুটি ভিন্ন আঙ্গিকের রাগ 'খাম্বাজ' পরিবেশন করেন তিনি।

আয়োজনে উপস্থিত ছিলেন আর্টিস্ট ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি নজরুলগীতি শিল্পী সুজিত মোস্তফা l

আলো ও শব্দ ব্যবস্থাপনায় ছিলেন আনিসুজ্জামান আনিস।

আর্টিস্ট ক্লাব লিমিটেড জানিয়েছে, ‘হোয়ার আর্টিস্টস স্ট্যান্ড টুগেদার’ দর্শনে শিল্পী, ঐতিহ্য ও সংস্কৃতির পারস্পরিক সংযোগ ঘটাতে ‘আইকনিক টিউজডে’ ধারাবাহিকভা‌বে আয়োজন করা হবে।

  • বাঁশি
  • ওস্তাদ আজিজুল ইসলাম
এ সম্পর্কিত খবর
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
বিদায় বলে দিলেন কলম্বিয়ান নায়ক হামেস রদ্রিগেস
বিদায় বলে দিলেন কলম্বিয়ান নায়ক হামেস রদ্রিগেস
টিভিতে বুধবারের খেলা
টিভি সূচি (বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬)

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24